ধর্ষণের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের।
আজ সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ধর্ষক, দুর্নীতিবাজ ও ব্যাংক লুটকারীদের নির্বাসনে পাঠাতে হবে। আর এ জন্য দরকার নিরবিচ্ছিন্ন আন্দোলন।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে উচ্চ আদালত থেকে নির্দেশনা আসুক ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেকে কেন্দ্র করে যত গায়েবি মামলা হয়েছে, এই মামলার কার্যক্রম দ্রুত বন্ধ করার দাবি করছি। একই সঙ্গে ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।
এছাড়া বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলা বন্ধ করে ধর্ষণের মামলার দিকে নজর দেওয়া হোক। মৃত্যুদণ্ডের ভাওতাবাজি দিয়ে মানুষকে আর ভুল পথে নেওয়া যাবে না বললেন তিনি।
বার্তাবাজার/আর.আর