সংগঠনের নীতি-আদর্শ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আবদুল মান্নানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, সাধারণ সম্পাদক শাইখ মাওলানা আলমগীর হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত মোতাবেক পাকুন্দিয়া উপজেলার আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আবদুল মান্নানকে সংগঠনের নীতি-আদর্শ বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে সকল কার্যক্রম ও দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তি…

বার্তা বাজার/এস.আর