পাবনায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) প্রদীপ সাহা’র পরিচালনায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শামসুল হক টুকু এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
সভায় আন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ তসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক শাহজাহান মামুনসহ আ.লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্র লীগের নেতাকর্মীরা বক্তব্যদেন।
বার্তাবাজার/অমি