ঝিনাইদহে সেচ পাইপে আটকা পড়ে কিশোর নিহত

ঝিনাইদহ সেচ পাইপের মধ্যে আটকা পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, হরিশংকরপুর গ্রামের মাঠে পানির ক্যানালে গোসল করতে গিয়ে পাইপের মধ্যে আটকা পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর