অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের জেল

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী‌কে অস্ত্র মামলায় ২৭ বছর করে জেল দিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শেষে রায়ের এই দিন ধার্য করেছিলেন একই আদালত।

এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনে গত ২৪ সেপ্টেম্বর আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানান।

এ বিষয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, রাষ্ট্রপক্ষে সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া আমরা আইনি যুক্তিগুলোও তুলে ধরেছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর