ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন। দায়ের করা এ মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা। রোববার রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ।
সোমবার দুপুরে তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তুলে ঢাবির এক ছাত্রীর দায়ের করা মামলার চার নম্বর আসামি মো. সাইফুল ইসলাম ও পাঁচ নম্বর আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, দুপুরে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/আর.আর