মিরপুর পল্লবীতে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১১ অক্টোবর) সকালে পল্লবীর কালশী কবরস্থান এলাকায় একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে এই চার যুবক।

মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানা পুলিশ জানায়, ওই কিশোরী দুইদিন আগে বাড়ি থেকে ঢাকায় বাবার কাছে বেড়াতে এসেছিল। রাতে বাবার সঙ্গে রাগ করে বাসার বাইরে যান। এক পর্যায়ে এই চার যুবক ওই কিশোরীকে ফুসলিয়ে কালশী কবরস্থান এলাকায় একটি মেসবাড়িতে নিয়ে যায় এবং সেখানে মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।

রবিবার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে। পল্লবী থানায় এসে বিষয়টি জানালে পুলিশ দ্রুত অভিযানে নেমে ওই চারজনকে আটক করে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর