মেয়েরা গলা যখন উঁচু করেছোই আর নামাবা না: ফারুকী

দেশজুড়ে চলছে ধর্ষণের বিরুদ্ধে আলোচনা-সমালোচনার ঝড়। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন- মেয়েরা, গলা যখন উঁচু করেছোই, আর নামাবা না। তোমাদের গলায় মিলেছে আমাদের গলাও!

তিনি এটাও লিখেছেন- মিসোজিনিস্টগুলা সবচেয়ে বেশি ভড়কে যায় মেয়েদের উঁচু গলায়! এইজন্য সবসময় বলে গলা উঁচু করবা না, জোরে হাসবা না!

ফারুকী আরও লিখেছেন- ওহ, আরেকটা জিনিসে এরা ভড়কে যায়, চ্যাটাং চ্যাটাং কথা। ২০০৯-এ আমি একটা ছবি বানাইছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নামে।

সেখানে একদম শুরুতেই তিশাকে রাতের বেলায় নির্জন রাস্তায় একা ঘুরতে দেখে রাজিব মহাজন জিজ্ঞেস করে, এই আপনি একটা মেয়ে হয়ে এত রাতে একা ঘুরতেছেন কেন? তিশা পাল্টা প্রশ্ন করে, আমি কি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটা ছেলে হয়ে এত রাতে একা ঘুরতেছেন কেন? পরে অনেক মেয়ে আমাকে বলছে, তারাও এইরকম চ্যাটাং চ্যাটাং প্রশ্ন করে ভালো ফল পেয়েছে। সুতরাং জোরে কথা, জোরে হাসির সঙ্গে মুখে মুখে প্রশ্ন এবং তর্কও চলবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর