ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে কুড়িগ্রামে মশাল মিছিল

সারাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে মশাল মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নয়াগ্রাম স্পোর্টিং ক্লাব এর আয়োজনে জেলা সদরের নয়াগ্রাম এলাকায় মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। মশাল মিছিল শুরু হবার আগে এক প্রতিবাদে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের ধর্ষকদের দ্রুত বিচার করতে হবে এবং সর্বোচ্চ সাজা দিতে হবে।

প্রতিবাদ এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, নয়াগ্রাম জামে মসজিদের সভাপতি জনাব শরীফুল ইসলাম জুয়েল, সেক্রেটারি জনাব নাদিম আহমেদ, নয়াগ্রাম স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা জনাব ফটিকউদ্দীন, মাসুদ রানা বাবু প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর