ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নুর ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক দেওয়ান, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক শামিম মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিয়ার মোল্যা, টগরবন্ধ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তারিকুজ্জামান টিটো, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রাজ্জাক মোল্যা ও সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
বার্তাবাজার/অমি