পরিবারসহ করোনায় আক্রান্ত মেয়র আতিকুল ইসলাম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরীনও করোনা পজেটিভ।বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১১ অক্টোবর) থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয় এবং সবার করোনা টেস্ট করা হয়। পরে তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরীন সুস্থ আছেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর