আইনজীবী ইউনুস আলীকে ৩ মাস পেশা থেকে বিরত থাকার নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিচার বিভাগ নিয়ে অবমাননাকর পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলীকে ৩ মাস সুপ্রিমকোর্টের উভয় বিভাগে প্রাকটিস করতে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ।

আজ সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এছাড়াও তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে আপিল বিভাগ।

কোন আইনজীবীকে দেয়া এটি দেশের প্রথম সাজা।

তবে, সোমবার ইউনুস আলী আকন্দ আর কোনদিন এমন কাজ করবেন না বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন। এ আদেশের ফলে ৩ মাস ইউনুস আলী আকন্দ ওকালতি করতে পারবেন না।

এর আগে, আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর