নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদে নুরদের বিক্ষোভের ডাক

আজ সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ সংগঠনটি। তাদের কয়েকজন নেতাকর্মীর খোঁজ না পাওয়ায় এ উদ্বেগ নিয়েছেন তারা।

আজ রাজধানীর শাহবাগ থেকে এ বিক্ষোভ শুরু হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিক্ষোভের বিষয়টি ছাত্র অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে নেতাকর্মীদের অন্যাভাবে তুলে নিয়ে যাওয়া এবং সে বিষয়টি সরকারী বাহিনীর পক্ষ থেকে স্বীকার না করায় প্রতিবাদ জানান নুরুল হক নুর।

জানতে চাইলে, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, সোহরাবের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাকে তুলে নিয়ে গেছে। এছাড়াও নাজমুল, সাইফুলকে গ্রেফতার করলেও তাদের বিষয়টি শিকার করছেন না এবং কোনো সন্ধানও দিতে পারছেনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ঢাবি ছাত্রী। এতে পরিষদের অব্যাহতি প্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনকে ১ নম্বর আসামি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনকে আসামি করা হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর