ধর্ষণ ইস্যু: অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন

বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলের সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের জন্য নারীদের খোলামেলা পোশাককে দায়ী করে আপলোড করা একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। গতকাল রোববার সারাদিনই এই ভিডিও নিয়ে ফেসবুকে বেশ আলোচনা-সমালোচনা দেখা গেছে। অনেক তারকারাও অনন্ত জলিলের এই ভিডিও নিয়ে কথা বলেছেন।

তারপরেই রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশের বিনোদন জগতের ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন।

শাওন তার ফেসবুকে লিখেছেন, “আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর