হাতিরঝিলে ভাসছে হাত-পা বাঁধা মরদেহ

রাজধানীর হাতিরঝিলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

জানা যায়, হাতিরঝিলের রামপুরা এলাকায় অংশে ঝিলের মধ্যে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার হা-পা বাঁধা অবস্থায় ছিল, মুখের পুরো অংশ অ্যাসিডে ঝলসে দেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর