সংকটাপন্ন অবস্থায় জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সংকটাপন্ন অবস্থায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রস্টেট ক্যান্সার, সুগার আর হাইপার টেনশনের মতো একাধিক কো-মোর্বিডিটি রয়েছে অভিনেতার। সেটাই শ্বাসযন্ত্র ও মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলেছে।

বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবীণ শিল্পীকে রাখা হবে ভেন্টিলেশনে। গতকাল রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৮৫ বছর বয়সী তারকার।

চিকিৎসকরা জানিয়েছেন, এর আগেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। করোনাভাইরাসের চিকিৎসায় ডোনেট করা হয় দুই ইউনিট প্লাজমা।

রিপোর্টে বলা হয়, জ্বর-শ্বাসকষ্টের পাশাপাশি প্রস্রাবে মিলেছে ক্ষতিকর ই-কোলাই। গেলো মঙ্গলবার, কোভিড-১৯ নিয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর