যে কারণে নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পুরুষ

অনেক নারীই অভিযোগ, ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন, সম্পর্কের শুরুতে সঙ্গী তার প্রতি যতটা মনোযোগী ছিলেন, কিন্তু কিছুদিন পরই ভালোবাসা ফিকে হতে শুরু করেছে। এমন ঘটনা আমাদের আশপাশে লক্ষ্য করলেই দেখা যায়। তবে কয়েকটি কারণে নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন পুরুষ।

চলুন জেনে নিই সঙ্গীর আগ্রহ হারিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ-

বেশি আবেগ প্রকাশ:
সম্পর্কে আবেগ ভালোবাসা থাকবেই। তবে পরিচয়ের শুরুতেই একে অপরের প্রতি খুব একটা আন্তরিক থাকা হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সঙ্গীর প্রতি ভালোলাগা বাড়তে থাকে। তবে তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আবেগ যখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন তা বিপদের কারণ হয়।

অহেতুক সন্দেহ:
অনেক নারী আছেন যারা সঙ্গীকে অহেতুক সন্দেহ করেন। সবসময় মোবাইল চেক করে থাকেন। এতে সঙ্গী আপনার অনিরাপত্তাবোধ সম্পর্কে অবগত হয়। তখন ধীরে ধীরে সে আপনার প্রতি আকর্ষণ হারাতে পারে।

অসম্মান:
সঙ্গীকে অসম্মান করে কথা বলবেন না। সে যদি বুঝতে পারে যে, তাকে অসম্মান করছেন তাহলে সে ধরে নেবে আপনি সুখী নন। এতে করে ধীরে ধীরে তার অস্বস্তি বাড়বে এবং সে আপনার সঙ্গে দূরত্ব সৃষ্টি করবে।

ভালোবাসায় জোর করা:
সম্পর্কের শুরুতে সব কিছুই সুন্দর থাকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূতি আরও গাঢ় হতে থাকে ও গুরুত্ব বাড়তে থাকে। নারীরা সম্পর্কের প্রতি মানসিকভাবে দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর ওপরেও জোর খাটাতে শুরু করে।

শারীরিক আকর্ষণ:
সম্পর্কের শুরুতে সব কিছুই সুন্দর থাকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূতি আরও গাঢ় হতে থাকে ও গুরুত্ব বাড়তে থাকে। নারীরা সম্পর্কের প্রতি মানসিকভাবে দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর ওপরেও জোর খাটাতে শুরু করে। একই অনুভূতি পুরুষের ক্ষেত্রে না হলে সে সঙ্গীর প্রতি বিরক্ত হয় ও দূরত্ব সৃষ্টি হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর