ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহকর্মীকে হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে সেলিম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান,‘আনুমানিক দুই মাস আগে সেলিম ভিকটিমকে বাসাবাড়িতে কাজ করবে কি না জিজ্ঞাসা করেন। ভিকটিম রাজি হলে তাঁকে ভালো ভালো বাসা ও ভালো বেতনে কাজের ব্যবস্থা করে দেবেন জানিয়ে শ্যামলীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। সে সময় কৌশলে তাঁর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন সেলিম। পরবর্তীকালে সেই ভিডিও দিয়ে নানাভাবে ব্ল্যাকমেলিং করতে থাকেন এবং টাকা দাবি করেন।’
তিনি আরও জানান, পরে প্রায়ই ব্ল্যাকমেইল করার কারণে ওই গৃহকর্মী তাঁর আপন মানুষদের ঘটনা খুলে বলেন। পরে গতকাল তাঁরা সেলিমকে আটক করে আমাদের কাছে ফোন দেন। আমরা গিয়ে সেলিমকে নিয়ে আসি। আজ রোববার ধর্ষণের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
বার্তাবাজার/এসজে