পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী রফিজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলন বাজার ( ডাংগুয়া মার্কেট) এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।
নিহত রফিজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের সুরিভিটা এলাকার মৃত খসির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ রফিজ উদ্দিন সন্ধায় নিজ বাসা হতে মেয়ের বাড়িতে বেড়াতে যাবার উদ্দেশ্য মিলন বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর রফিজ উদ্দিনের সাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। ট্রাক্টরটি স্থানীয়রা আটকে রাখলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ট্রাক্টরটি জব্দ করেছি। এ বিষয়ে পরিবারের সদস্যরা মামলা করলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করব।
কেএস/বার্তাবাজার