ধর্ষণের প্রতিবাদে উত্তাল নামিবিয়াও, বিক্ষোভে পুলিশের হামলা

ধর্ষণ ও নারী নিপীড়োনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসছে আফ্রিকার দেশ নামিবিয়ার জনতা। বিক্ষুব্ধ মানুষজনের উপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

বিবিসির এক খবরে বলা হয়, আফ্রিকায় সর্বাধিক ধর্ষণের ঘটনা নথিভুক্ত হওয়া দেশটির মধ্যে একটি নামিবিয়া। শুধু রাজধানী উইন্ডহোলেই প্রতি মাসে দু’শর অধিক নারী সহিংসতার অভিযোগ পাওয়া যায়।

যার প্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর রাস্তায় নেমে আসে দলে দলে মানুষ। প্রধানতম একটি শপিং মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক শত নারী, যাদের অধিকাংশই তরুণী বলে জানা গেছে। বিক্ষোভরত মানুষজনের উপর পুলিশ এসে বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিক্ষোভ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আটককৃতরা পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর