বিয়ের ৯ দিন না যেতেই লাশ হলেন নববধু

পারিবারিক বাভেই মাত্র ৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন সাফিউদ্দিন (২৫) ও রুপালী বেগমের (২২)। সাফিউদ্দিন পেশায় রাজমিস্ত্রি আর মাহাবুবা সিদ্দিকা পড়তেন একটি মাদ্রাসায়। রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বামীর বাড়ির বসতঘরে ঝুলন্ত অবস্থায় রুপালী বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে রাজমিস্ত্রি সাইফুদ্দিনের সাথে চলতি মাসের ২ তারিখ শুক্রবারে বিয়ে হয় রঘুনাথ পুর গ্রামের আ. মজিদের মেয়ে রূপালীর সাথে। বিয়ের ৯ দিনের মাথায় রোববার দুপুর বারোটায় ঘরের ভেতর থেকে দরজা আটকানো অবস্থায় দেখে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাত্তয়ায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিক অবস্থায় এটা আত্মহত্যা মনে হলেও এর পেছনের কারণ খুঁজতে এবং কোনো প্ররোচনা আছে কিনা জানতে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর