নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে দুই বোনকে ধর্ষণ, একজন অন্তঃসত্ত্বা

চট্টগ্রামের সন্দ্বীপে ছোট বোনের নগ্ন ছবি দিয়ে দুই বোনকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় শিপন (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কালাপানিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিপন কালাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুর আলমের ছেলে।

ভুক্তভোগী বড় বোন জানান, ‘দীর্ঘদিন ধরে আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না। প্রতিবেশী শিপন বিয়ের জন্য তাবিজ করতে হবে বলে আমার কাছে ছোট বোনের নগ্ন ছবি চায়। আমরা না বুঝে তাকে ওই ছবি দেই। পরে ওই ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে আমাদের দুই জনকেই সে কৌশলে ধর্ষণ করে। আমার ছোট বোন বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু জানান, আমি ঘটনা জানার সাথে সাথে পুলিশকে অবহিত করেছি।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি বশির আহাম্মদ খান বলেন, ধর্ষণ সংক্রান্ত এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর