কুমিল্লার মুরাদনগরের স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বন্ধন’ এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে বন্ধনের প্রতিষ্ঠাতা মোমিন সরকার সংগঠনের প্যাডে সাইফুল ইসলামকে সভাপতি ও সুমন মিয়াকে সাধারণ সম্পাদক এবং নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
জানা যায়, মুমুর্ষ রোগীদের রক্তদানের মাধ্যমে প্রাণ বাচাঁনোর লক্ষ্যে ২০১৮ সালের ২০ই সেপ্টেম্বর একঝাক তরুণের উদ্যোগে গঠিত হয় বন্ধন নামের এই সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সকল সদস্যরা এখন পর্যন্ত ৩৩৯ ব্যাগ রক্ত দান করেছে।
রক্তদানের পাশাপাশি বন্ধনের সদস্যরা মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের মাধ্যমের বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বার্তা বাজার / ডি.এস