সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সুইটি খান জিনিয়া (৩০) নামের এক স্কুল শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (১১ অক্টোবর) বিকালে পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নিজ বাড়িতে সুইটি খান জিনিয়া ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছেন। নিহত সুইটি খান জিনিয়া মৃত আফছার আলীর মেয়ে ও স্থানীয় সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষিকার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশ থানায় রাখা হয়েছে।
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে।
বার্তা বাজার / ডি.এস