করোনার কারণে এক রাউন্ড শেষেই আর মাঠে গড়ায়নি দেশসেরা আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আজ প্রেসিডেন্ট কাপ উদ্বোধন শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এরপর হবে করপোরেট লিগ।
আর এ দুটি আসর সফল হলেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের বাকিটুকু। সেইসাথে এবছর বিপিএল হচ্ছে না নিশ্চিত করে বিসিবি বস জানিয়েছেন কর্পোরেট লিগের ৫ দল বানিয়ে দিবে নির্বাচকরা। সেখানে বিদেশি ক্রিকেটাররা থাকবেন কিনা তা ২/১দিনের মাঝেই জানিয়ে দেওয়া হবে। আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
কেএস/বার্তাবাজার