মৃত্যুদণ্ড শাস্তি হলে ধর্ষণ অনেক কমে যাবে: অ্যাটর্নি জেনারেল

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলে এই অপরাধ অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। আজ (রোববার) অ্যাটর্নি জেনারেল হিসাবে তার প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয়, যারা এ ধরনের (ধর্ষণ) অপরাধ করে, এর শাস্তি মৃত্যুদণ্ড করলে তারা সাবধান হবে। এ অপরাধ করতে তারা তখন অনেকবার ভাববে। সরকারের এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে, তখন এ ধরনের অপরাধ অনেকখানি কমে যাবে।’

সহকর্মীদের সঙ্গে বসে বিচারাধীন নারী ও শিশু নির্যাতন আইনের মামলা সচল করতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর