ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসকের (ডিসি) উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান নিক্সন চৌধুরী।
আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফরিদপুরের ডিসিকে হুঁশিয়ারি দেন নিক্সন।
এসময় তিনি বলেন, ‘জেলা প্রশাসকের উদ্দেশ্য বলব, আপনি যত বড় উপদেষ্টার নাতি হোন না কেন; আপনি নিক্সন চৌধুরীর সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবেন না। আমি যদি জনগণ নিয়া আপনার বিরুদ্ধে আন্দোলনে নামি, আপনি নৌকার বিরুদ্ধে কাজ করেছেন, আমার নেতাকর্মীদের গ্রেফতার করেছেন, নৌকার এজেন্টদের গ্রেফতার করেছেন, এসব নিয়ে রাস্তায় নামলে আপনি এক মিনিটও দম নেয়ার সুযোগ পাবেন না।’
আমার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবেন না: জেলা প্রশাসককে এমপি নিক্সনের হুঙ্কার
আমার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবেন না: জেলা প্রশাসককে এমপি নিক্সনের হুঙ্কার
Gepostet von Barta Bazar am Sonntag, 11. Oktober 2020
কেএস/বার্তাবাজার