ঘাটাইলে শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে শতাধিক শির্ক্ষার্থীর মাঝে গুডনেইবারস-এর সম্মাননা সনদ বিতরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানি গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপিতে নিয়মিত অধ্যয়নরত ১৮ বছর বয়সী ১১০ জন শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।

১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য হাজী চান মিয়া, গুডনেইবারস উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন, প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার প্রমুখ।

পরে এ উপলক্ষে সম্মানা শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর