বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় হামলাকারীদের খুঁজে বের করবেন বলে অঙ্গীকার করেছেন ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীরসহ বৃহত্তর উত্তরার ৮ থানা বিএনপি নেতৃবৃন্দ। আজ (রোববার) উত্তরায় ফখরুলের বাসায় দেখা করে তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মির্জা ফখরুলের বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এস এম জাহাঙ্গীর বলেন, দলের বৃহত্তর স্বার্থে এ ধরনের কোনো দুষ্কৃতকারী যদি দলের মধ্যে থেকে থাকে তবে তাদেরকে চিন্তিত করে শাস্তি নিশ্চিতের মধ্যে দিয়ে দলে শৃঙ্খলা ফিরে আনতে হবে।
উল্লেখ্য, শনিবার দলের মনোনয়ন এবং গত ১২ সেপ্টেম্বরের হামলার বিচার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে গত শনিবার বিকেলে বিএনপি মহাসচিবের বাসায় ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জা ফখরুল তার বাসভবনে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করে দলের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন।
বার্তাবাজার/এসজে