তেওয়াতিয়া-পরাগের ব্যাটে রাজস্থানের দুর্দান্ত জয়

রাহুল তেওয়াতিয়া এবং রায়ান পরাগের ষষ্ঠ উইকেটে ৮৫ জুটিতে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে এটি তাদের তৃতীয় জয়।

হায়দরাবাদের দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু পায় রাজস্থান। তারা দলীয় ২৬ রানের মধ্যেই উপরের সারির ৩ ব্যাটসম্যানকে হারায়। কোয়ারেন্টাইন শেষ করে এই ম্যাচ দিয়ে আইপিএলে ফেরা বেন স্টোকস মাত্র রান করে আউট হন।

এরপর জস বাটলার ১৬ এবং অধিনায়ক স্টিভেন স্মিথ ফিরে যান ৫ রান করে। সঞ্জু স্যামসন (২৬) এবং রবিন উথাপ্পা (১৮) দলের কিছুটা হাল ধরতেও তারা স্থায়ী হতে পারেননি। এই দুজনই পরাস্থ হয়েছেন রশিদ খানের স্পিনে।

এরপর ষষ্ঠ উইকেটে পরাগকে নিয়ে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাজস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান। আইপিএলের ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০১২ সালে আম্বতি রাইডু এবং কাইরন পোলার্ড ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন।

এটাই এখন পর্যন্ত ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি আইপিএলে। তেওয়াতিয়া ২৮ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকনে। পরাগ ছক্কা দিয়ে ম্যাচ শেষ করেন ২৬ বলে ৪২ করে। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন রশিদ এবং খলিল।

এর আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। কার্তিক ত্যাগির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বেয়ারস্টো।

এরপর হায়দরাবাদের ইনিংস টেনে দেন অধিনায়ক ওয়ার্নার এবং মনিষ পান্ডে। দলীয় ৯৬ রানে ওয়ার্নার (৪৮) বোল্ড হন জফরা আর্চারের গতিতে পরাস্ত হয়ে। অবশ্য একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন মনিষ।

দারুণ খেলতে থাকা এই ডানহাতি ব্যাটসম্যানকে নিজের শিকার বানান জয়দেব উনাদকাট। ৩ ছয় আর দুই চারে ৫৪ রান আসে মনিষের ব্যাট থেকে। এরপর কেন উইলিয়ামসনের ২২ রান প্রিয়ম গ্রেগের ১৫ রানে লড়াইয়ের পুঁজি পায় হায়দরাবাদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

সানরাইজার্স হায়দরাবাদঃ ১৫৮/৪ (২০ ওভার) (ওয়ার্নার ৪৮, মনিষ ৫৪; আর্চার ১/২৫, ত্যাগী ১/২৯)

রাজস্থান রয়্যালসঃ ১৬৩/৫ (১৯.৫ ওভার) (স্যামসন ২৬, উথাপ্পা ১৮, তেওয়াতিয়া ৪৫*, পরাগ ৪২*; রশিদ ২/২৫, খলিল ২/৩৭)

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর