জবি উপাচার্যের নেতৃত্বে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে হলটি। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবসে হলটি উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

রবিবার (১১ অক্টোবর) এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রথম হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক প্রকৌশলী মো: সেলিম খান, প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মো: নাসীর উদ্দীন সহ অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা না গেলেও এবারের প্রধান আকর্ষন থাকছে জবির একমাত্র ছাত্রীহলটির উদ্বোধন। দীর্ঘ ১০ বছর পর জবির একমাত্র ছাত্রী হলটি উদ্বোধনের পথে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর