ওষুধের বিশাল তালিকা সম্বলিত ব্যবস্থাপত্র ভাইরাল

কক্সবাজারের উখিয়ায় এক রোগীকে ১৭ প্রকারের ওষুধ লিখে দেওয়া একটি প্রেসক্রিপশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার গুঞ্জন।

জানা যায়, উপজেলার কোটবাজারের বেসরকারী অরিজিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ. এস. এম তৌহিদুজ্জামান গত ৯ অক্টোবর রাতে এক নারীকে এই ব্যবস্থাপত্র দেন। সেখানে ইনজেকশনসহ মোট ১৭টি ঔষধ সেবনের পরামর্শ দেয়া হয়।

এ বিষয়ে ফেসবুকে রুহুল আমিন একজন বলেছেন, ডাক্তার ইস রাইট। ওই নারী অনেক সমস্যায় জর্জরিত এক রোগী। তার লাংস, হার্ট, লিভার, এ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

তবে সনজিত বড়ুয়া নামে একজন লিখেছেন, ওষুধ খেলেই হবে, ভাত খেতে হবে না। তাহলে কিছু টাকা সাশ্রয় হবে। ধন্যবাদ ১০ রোগের অভিজ্ঞ ডাক্তার।

তবে এই রোগি জানান, ডা. এ. এস. এম তৌহিদুজ্জামানের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ সেবন করে বর্তমানে আমি সুস্থ আছি। কে বা কারা আমাকে দেওয়া প্রেসক্রিপশন ফেইসবুকে পোস্ট করেছে, তা আমি জানিনা। বিষয়টি দুঃখজনক।

এ প্রসঙ্গে ডা. এ. এস. এম তৌহিদুজ্জামান বলেন, মূলত ওই রোগীকে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে থাকেন ডা.রবিউর রহমান রবি। ওই দিন রবি স্যারের অনুপস্থিতিতে তার পূর্বের প্রেসক্রিপশন দেখে শুধুমাত্র দুটি ওষুধ যোগ করি। তা ছাড়া ওই রোগীর বেশকিছু সমস্যা রয়েছে যা নিয়মিত ওষুধ সেবন না করলে জীবনের ঝুঁকি রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর