মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ রবিবার ১১ অক্টোবর বিকাল ৫ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় বিকল্প যুবধারার উপজেলা কার্যালয়ে দোয়া ও পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বিকল্পধারা ও বিকল্প যুবধারার আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
বিকল্পধারার উপজেলা আহ্বায়ক মো. শাহ আলম আলমাস এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার সদস্য সচিব মাসুদ পারভেজ, যুবধারা আহ্বায়ক মো. কবির হোসেন, যুবধারা সদস্য সচিব মহিউদ্দিন সায়েম, বিকল্পধারা যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান, বিকল্প যুবধারার যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ হোসেন শাওন, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম লিপু, এমপি মাহী বি. চৌধুরীর ব্যাক্তিগত সহকারী ওবায়দুল্লাহ সোহাগ, সিরাজদিখান প্লান-বি প্রধান সম্বয়কারী সাইফুল ইসলাম পিন্টু প্রমূখ।
এছাড়া সন্ধ্যায় উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও যুবধারার আঞ্চলিক কার্যালয়ে সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে জন্মদিন পালন করা হয়।
বার্তা বাজার / ডি.এস