আর্মেনিয়ার একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ রোববার সকালে আর্মেনিয়ার একটি ড্রোন আজারবাইজানের সেনা অবস্থানের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। ড্রোনটির উপস্থিতি টের পেয়েই সক্রিয় হয়ে ওঠে আজারবাইজানের বিমানবাহিনী। এরপর একটি জঙ্গিবিমানের সহযোগিতায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
গত দুই সপ্তাহ ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে মারাত্মক রকমের সামরিক সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার রাতে দুপক্ষ শান্তি আলোচনায় বসে এবং গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই আর্মেনিয়া ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে আজারবাইজান অভিযোগ করেছে, খবর পার্স টুডের।
বার্তাবাজার/এমআর