সহিংসতা ছড়াতে চাইলে কঠোর হবে সরকার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়েও জনগণের সাড়া পায়নি। এরপরও বারবার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। তাদের ডাকে মানুষের আস্থা নেই। মানুষের সাড়া না পেয়ে একবার কোটা আন্দোলন, অন্যবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করেছিলো। এখন ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সমর্থন থাকবে। তবে আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হলে কিংবা পরিস্থিতি নষ্ট করলে জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকার কঠোর হবে। এবং জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

আজ রবিবার (১১ অক্টোবর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন তা ব্যর্থতায় রুপান্তরিত হবে। সরকার ধর্ষণ ও নারী নির্যাতনসহ যেকোনো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বিআরটিসি সদর দফতরে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তাগণ।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর