বিজয়নগরে মাদকসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ লিটন পাল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১অক্টোবর) দুপুরে উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত নগেন্দ্র পালের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকদ্র‌ব্যের অ‌বৈধ পাচার রে‌া‌ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বি‌শেষ টিম উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে লিটনকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ৭ কেজি গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, কোডিন মিশ্রিত এসকাফ সিরাপ ৪৫ বোতল মাদক উদ্ধার করা হয়। আসামির ‌বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আই‌নে একটি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর