বরিশালের সেই ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিত

আলোচিত বরিশালের বাকেরগঞ্জে ৪ শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার সকল কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসাথে ৪ শিশু এবং তাদের পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ (রোববার) এ আদেশ দেন। এর আগে চলতি মাসের ৮ তারিখ ৪ শিশু নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ৪ শিশুকে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেওয়া হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর