রাজধানীতে গণধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর আদাবরে এক গার্মেন্টস শ্রমিককে দল বেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ (রোববার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলী আসগর স্বপন বলেন, রায় ঘোষণার সময় দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন ওই নারী। আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজীব ঢালী, আবু হাসানসহ অজ্ঞাত পরিচয় দুজন ছেলে তাঁর গতিরোধ করে টেনে-হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর