করোনা আক্রান্ত পরিচালক রাজ

‘মানিমেশিন’ ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তাহসান এবং তানজিন তিশা। এবার একই শুটিং সেট থেকে করোনা আক্রান্ত হয়েছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

উপসর্গ নিয়ে কভিড-১৯ পরীক্ষা করান রাজ। এরপর গতকাল (শনিবার) ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনিও করোনায় আক্রান্ত।
বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই নির্মাতা। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর