গরীবদেরকে বেশি ত্রাণ দেওয়ায় চাল ও আলুর দাম বেড়েছে: কৃষিমন্ত্রী

করোনাকালে গরীবদেরকে বেশি ত্রাণ দেওয়ায় আলু ও চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ (রোববার) দুপুরে সচিবালয়ে চট্টগ্রামের আনোয়ারার হাউড্রোলিক এলিভেটর ড্যামের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেনো বাড়লো আলু, চালসহ সবজির দাম? করোনাকালে ত্রাণ নিয়ে মানুষ গবাদিপশুর খাদ্য হিসাবে ব্যবহার করেছে’। এখন গরীব মানুষ নেই বললেই চলে, ত্রাণের চাল নিয়ে গবাদিপশুকে খাওয়াচ্ছে মানুষ।

তবে মন্ত্রী স্বীকার করেন বাজারদর বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে। এদের দৌরাত্ম্য কমানো উচিত।

সচিবালয় থেকে সেই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর