ধর্ষণের কারণ হিসাবে নারীর খোলামেলা পোশাককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা ভিডিও সরিয়ে নিয়েছেন অভিনেতা অনন্ত জলিল। নিজেকে নারীদের ‘ভাই হিসাবে’ উল্লেখ করে ৬ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে নারীদেরকে কিছু উপদেশ দেন তিনি। সেখানে ধর্ষণের জন্য খোলামেলা পোশাককে দায়ী করায় বিতর্কের শুরু হয়ে গেছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি পোস্ট করেন অনন্ত জলিল। ভিডিওটি তার স্ত্রী বর্ষার ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ষার পেইজ থেকে সেটি এখনও সরানো হয়নি।
ভিডিওতে জলিল আধুনিক নারীদের পোশাকের দিকে ইঙ্গিত করে বলেছেন, এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।
ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন চালু করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন অনন্ত জলিল।
বার্তাবাজার/এসজে