ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই ইজিবাইক বিক্রি করতে এসে জনতার হাতে চারজনকে আটক করা হয়েছে। পরে আটকৃতদের পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ওই চারজন বোয়ালমারীতে ইজিবাইক বিক্রি করতে আসে। এ সময় তাদের আচার-আচারণে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে ইজিবাইকসহ থানায় নিয়ে আসে।
আটকৃতরা হলো আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের এনায়েত মিয়া (৩৫), শিপন মল্লিক (৩৬), তপন মল্লিক (২২), মাহাবুব (২৮)।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘একটি ইজিবাইকসহ চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
বার্তা বাজার / ডি.এস