ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

করোনাকালে ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে দেশটির লাখ লাখ জনগণ বিভভোগ করছেন। দুর্নীতিগ্রস্থ নেতানিয়াহু দেশ পরিচালনায় অযোগ্য বলে তারা দাবি জানাচ্ছে।

গতবছর নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ আনা হয়। যার শুনানি এখনও চলছে দেশটির আদালতে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, লকডাউন চলাকালে শনিবার ইসরায়েলে কয়েকশ জায়গায় জড়ো হয়েছিল লক্ষাধিক মানুষ।
জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভে বাধা দিতে দেখা যায় নিরাপত্তা বাহিনীকে। রাজধানী তেলআবিবের মধ্যাঞ্চলে হাবিমা স্কয়ারে সবচেয়ে বড় জমায়েতটি হয়। বাঁশি ও বাজনা বাজিয়ে বিক্ষোভে যোগ দেয় মানুষ।

এসময় বিক্ষুদ্ধ জনতা পতাকা উড়িয়ে স্লোগান দেয়, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) তুমি আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছ’। ‘গো’ (যাও) বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তাকে তারা ‘ক্রাইম মিনিস্টার’ বলে আখ্যা দেয়।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ১২০০ জায়গায় বিক্ষোভের ডাক দেয়া হয়। নির্ধারিত সেই বিক্ষোভ সফল করতে জায়গাগুলোতে জমায়েত হয় জনতা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর