নিখোঁজের পরদিন মায়ের কবরের পাশে মিলল ছেলের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন মায়ের কবরের পাশ থেকে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মলানী গ্রামে একটি পরিত্যাক্ত বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। নিহত নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের আব্দুস হাসিমের ছেলে এবং স্থানীয় বাজারের একজন মুদি ব্যবসায়ী বলে তথ্য পাওয়া যায়।

নিহতের মেয়ের অভিযোগ থেকে জানা যায়, নূর ইসলাম তার মেয়েকে দ্বিতীয় বারের মত অন্য একজনের সাথে বিয়ে দেন। এর পর থেকেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবা নূর ইসলামকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার পর বাজার থেকে আর বাসায় ফিরেনি নূর ইসলাম। রবিবার দুপুরে এলাকাবাসী খবর দেয় যে, পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। নূর ইসলামের মেয়ে যেহেতু প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন তাই আমরা সে বিষয়ে তদন্ত করছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর