নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত ভারতীয় ঘরোয়া টুর্নামেন্ট ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। তারা হলেন সালমা খাতুন এবং জাহানারা আলম।
ট্রেলব্লেজার্স দলের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন। ভেলোসিটি দলের হয়ে মাঠে নামবেন পেসার জাহানারা খেলবেন। টাইগ্রেস পেসার জাহানারা এই টুর্নামেন্ট খেলছেন টানা দ্বিতীয় মৌসুম।
কেএস/বার্তাবাজার