সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচী, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা-কর্মীরা।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচী পালিত হয়। এ সময় জেলা ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা দলীয় পতাকা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে জেলা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মুহিদ শারদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ফাহিম মুনতাছির, মিতু আক্তার ও রাহিমা আক্তার অর্পা।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনের মাধ্যমে আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তার দাবিতে প্রতিবাদ করছি। তারা বলেন ১৮৬০ সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান থাকলেও তা মানা হচ্ছেনা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বার্তা বাজার / ডি.এস