দিনাজপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

দিনাজপুরের সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি মো. সাগর ইসলামকে (২০) আটক করেছে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ। মামলার অপর এক আসামি পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (১১ অক্টোবর) সকালের দিকে দিনাজপুর শহরের শেখপুরা গ্রাম থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাগরকে আটক করা হয়। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রীর বাবা বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন।

আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালি থানার এসআই বদিউজ্জামান জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে দিনাজপুর শহরের শেখপুরা গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শেখপুরা গ্রামের মো. আমিনুল হকের ছেলে মো. সাগর ইসলাম কৌশলে ওই ছাত্রীকে তার নিজ বাসায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ধর্ষক সাগরকে সহায়তা করে একই এলাকার মাসুদ আলমের ছেলে নুর আলম।

তিনি আরও জানান, গত শনিবার মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। সকালে শেখপুরা এলাকা থেকে সাগরকে আটক করা হয়। মামলার অপর আসামি নুর আলমকে গ্রেফতারে অভিযান চলছে।’

রবিবার দুপুর আড়াইটার দিকে আটক সাগরকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে (আমলী আদালত-১) সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর