সাপের ছোবলে ইবি শিক্ষার্থীর মৃত্যু

সাপের ছোবলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাসেল হোসেন (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতের যেকোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাপ তাকে ছোবল মেরেছে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। তার পিতার নাম আমজাদ মোল্যা।

নিহতের পরিবার ও বিভাগ সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো রাসেল তার নিজের কক্ষে ঘুমাতে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সাপে কাঁমড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড় ফুঁক দেওয়া হয়। পরদিন রবিবার সকাল সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এবিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু শোক প্রকাশ করে বলেন, আমরা শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া তিনি শিক্ষার্থীদের রাতের বেলা সাবধানে চলাচলের পরামর্শ দেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর