বিশ্বে প্রতিবছর ২০ লাখ মৃত শিশুর জন্ম হয়: ডব্লিউএইচও

সারা বিশ্বে প্রতিবছর ২০ লাখ মৃত শিশুর জন্ম হয় বলে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও অন্যান্য সহযোগী সংস্থা। তবে মহামারি করোনার প্রভাবে এই হার আরও বাড়ার আশঙ্কা করছে সংস্থা গুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত বছর সারা বিশ্বে জন্ম হওয়া মৃত শিশুদের মাঝে ৪ জনের ৩ জনই ছিল সাব সাহারা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। তবে বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১৬ সেকেন্ডে একজন মা মৃত শিশুর জন্ম হয়। তবে গর্ভাবস্থায় যদি মায়েরা নিয়মিত ডাক্তারের পরামর্শ নেয় এবং সে অনুযায়ী যত্ন নেয় তাহলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে মৃত শিশুর জন্ম রোধ করা সম্ভব হয়েছে। এ মত দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।

ডব্লিউএইচও জানান, প্রসবের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৪০ ভাগেরও বেশি মৃত শিশু জন্ম কমানো সম্ভব।

করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার গতি কমেছে। ফলে ১১৭টি উন্নয়ণশীল দেশে আগামী বছর ২ লাখ বেশি মৃত শিশুর জন্ম হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে রিপোর্টে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর