বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষার্থীর নাম মনীষা হীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল ১০ অক্টোবর শনিবার রাতে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার চাদমারি রোডে।

আত্মহত্যার বিষয়ে তার সহপাঠি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান বলেন “যতটুকু জেনেছি তার সাথে এক জনের প্রেমের সম্পর্ক ছিলো। কিছুদিন আগে তার সাথে সম্পর্ক থাকা ছেলেটি আত্মহত্যা করে।

একই বিভাগের চতুর্থ বর্ষের বিজন নামের আরেকজন শিক্ষার্থী বলেন, “আত্মহত্যার কারণ কেউ জানেনা। তবে অনুমান করা হচ্ছে ১-১.৫ মাস আগে উনার বয়ফ্রেন্ড আত্মহত্যা করেছে। এতে তিনি ডিপ্রেশনে ছিলেন।সম্প্রতি তার বিয়ে ঠিক হয়েছিল, আশীর্বাদও হয়েছে। এসব কারণে আত্মহত্যা করতে পারেন।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেই সকাল ১০ টার দিকে মৃতের বাড়িতে যাই। মৃতের বাবার কাছ থেকে জানতে পারি সকালে তিনি বাথরুমে যাওয়ার সময় দেখেন মনিষী ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় শিক্ষক হিসেবে আমি ও ম্যানেজমেন্ট পরিবার গভীরভাবে শোকাহত। এমন ঘটনা আমাদের কাম্য নয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর